সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে বৃক্ষরোপন করলে বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের আয়োজনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই গাছের চারা রোপন করেন।

এসময়ে তিনি বলেন, একটি দেশের ২৫শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এর অর্ধেকটাও নাই। এরপর ফ্যাসিস্ট, স্বৈরাচার, ও বাকশালী সরকারের আমলে সব থেকে বেশী বৃক্ষ নিধোন হয়েছে। কারনে অকারনে তারা গাছ কেটে উজাড় করে ফেলেছে। অপরিকল্পিতভাবে গাছ কাটায় বাংরাদশের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। কয়েকমাস যাবৎ যেভাবে গরম পড়ছে। তার মূল কারন হচ্ছে এই গাছ কাটা।

তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে আগামীতে আরো অবস্থা খারাপ হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, রাজশাহী কথিত উন্নয়নের নামে সাবেক দুনীতিবাজ মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিটি রাস্তার পাশের গাছ কেটে উজাড় করে ফেলেছে। এক রাস্তা তিন থেকে চার বার করে সংস্কার করে শত শত কোটি লোপাট করে দেশ থেকে পালিয়ে গেছে।

শুধু অর্থই লোপাট করেনি লিটন রাজশাহীর গ্রীন সিটি নামটি মুছে দিয়েছে। রাজশাহীর গ্রীন সিটি উপাধী ফিরিয়ে আনতে আবারও সবুজে ঘিরে দিতেই নগর জুরে এবং নগরের বাহিরেও বৃক্ষরোপন করা শুরু হয়েছে। এটা চলমান থাকবে বলে জানান মিলন।

এসময়ে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইটসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। শুক্রবার সকাল ১০ টায় রাজশাহীর আমচত্বর থেকে খড়খড়ি রাস্তার দুপাশে ৫০ টি নিম,২০টি আম, ২০ টি কাঁঠাল ও ৫০টি কৃষ্ণচুড়া গাছ লাগানো হয়। ,

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin