বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখতে উদীচী শিল্পীগোষ্ঠীর ব্যতিক্রমী প্রতিবাদ

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো,আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যানারে মানববন্ধন প্রতিবাদী জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে,উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ এর উদ্যোগে এই প্রতিবাদী জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন উপস্থিত শিল্পিরা।

জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পাঁয়তারা চলছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। এই জাতীয় পতাকা পরিবর্তনের জন্য একাত্তরের পরাজিত শক্তির আবারো উদ্ধত আস্ফালনের ইঙ্গিত দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, তাদেরকে প্রতিহত করার জন্য একসঙ্গে আওয়াজ তুলতে হবে বলে উল্লেখ করেন তারা।

জাতীয় সংগীত ও প্রতিবাদী দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন না করার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সহ-সভাপতি ও রাজশাহী মহানগর কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক (সিপিবি) অজিত কুমার মন্ডল, উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রনজিত কুমার সাহাসহ উদীচী শিল্পিগোষ্ঠীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin