বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী ৩নং ওয়ার্ড যুবদলের বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের অন্তর্গত ৩নং ওয়ার্ড যুবদলের আয়োজনে ফেনী, কুমিল্লা ও লক্ষ্মীপুর এলাকার বন্যার্তদের মাঝে ত্রান সমাগ্রী বিতরণ করা হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর সহযোগিতায় ৩নং ওয়ার্ড যুবদললের নেতৃবৃন্দ ও বহরমপুর স্বেচ্ছাসেবী সংস্থা ও এলাকাবাসির উদ্যোগে এই ত্রান বিতরণ করা হয়।

মোট দুইশত পরিবারের মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, হাফ কেজি পেঁয়াজ, হাফ কেজি মুসুর ডাউল, হাফ কেজি লবন, চারশ পাতা নাপা ট্যাবলেট ও চারশ টি ওরস্যালাইন বিতরণ করা হয়। এ সময়ে রাজশাহী মহানগর যবদল নেতা হাশেম আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin