বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বিএমডিএ’র সচিব যোবায়ের হোসেনে’র বদলি জনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশ সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র কর্মকর্তা মোহা: যোবায়ের হোসেন এর (সচিব) বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার বিএমডিএ’র সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম(অতিরিক্ত সচিব)। সভাপতি তার বক্তব্যে বলেন, “পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী কর্মকর্তা। তিনি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, এটিএম মাহফুজুর রহমান, শিবির আহমেদ ও সুমন্ত কুমার বসাক ও প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, হিসাব নিয়ন্ত্রক, উপ-পরিচালক (সেবা) ও সহকারী প্রকৌশলীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যারা মৃত্যবরন করেন তাদের সকলের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। উল্লেখ্য যোবায়ের হোসেনকে বিএমডিএ থেকে রাজশাহী ডিসি অফিসে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin