বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

আরেকটি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সন্ত্রাসী রুবেল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আরেকটি হত্যা মামলায় সন্ত্রাসী যুবলীগ কর্মী জহিরুল হক রুবেলকে (৩৫) সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় বৃহস্পতিবার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ড চেয়েছিল ১০ দিনের।এর আগে রুবেলকে রাজশাহী কলেজের শিক্ষার্থী ও শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এই রিমান্ড শেষে আজ তাঁকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১–এ তোলেন পুলিশ। পরে সাকিব আনজুম হত্যা মামলায় তাঁর রিমান্ড চাওয়া হয়।

আলী রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বলেন, ‘তাঁর মামলায় জিজ্ঞাসাবাদ শেষে রুবেলকে আদালতে হাজির করা হলে সাকিব আনজুম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।’এসআই তাজ উদ্দিন বলেন, ‘তাঁমামলাতেও আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর আদালতে জবানবন্দি দেওয়ার ব্যবস্থা করা হবে।’

রাজশাহীর সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রুবেলের বাড়ি নগরের চণ্ডীপুর এলাকায়। যুবলীগের এই কর্মীকে গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা যায়। ৫ আগস্টের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এর মধ্যে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী মারা যান। গত ১৩ আগস্ট রাতে কুমিল্লা থেকে রুবেলকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাঁকে রাজশাহীতে আনা হয়।

বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রুবেলকে আদালতে নেওয়া এবং বের করার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাঁকে ঘিরে ধরেন এবং সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে নানা ধরনর স্লোগান দিতে থাকে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin