সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবি’র নেতৃত্বে বৃক্ষরোপন ও পরিচ্ছনতা কার্যক্রম পরিচালনা

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি চলছে ডেঙ্গুর তান্ডব। প্রতিদিন ডেঙ্গু রোগির সংখ্যা বাড়তেই আছে। রাজশাহীও রয়েছে ডেঙ্গু ঝুঁকির মধ্যে। ডেঙ্গু থেকে জনগণ বাঁচাতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর লালন শাহ্ মঞ্চ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। পরিস্কার শেষে লালন মঞ্চের নিচে বিভিন্ন প্রজাতীর গাছের রোপন করেন তারা।

এসময়ে রবি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তারা কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, এই মুহুর্তে রাসিক মেয়র নাই। কাউন্সিলরগণও তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। সব মিলিয়ে নগরীর পরিবেশ অন্য করম হতে চলেছে। এ অবস্থা থেকে নগরীকে বাঁচাতে এবং ক্লিন সিটি, গ্রীন সিটি, এডুকেশন সিটি ও হেলদি সিটির সুনাম রক্ষা করতে তারা এই কর্মসূচী করছেন। পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, এই মুহুর্তে দেশ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর স্বল্পতার কারনে এবং অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম করছে। আসলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন দল নাই। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এটা কোন ভাবেই বরদাস্ত করে না। এজন্য দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজী করতে আসলে তাদেরকে কিংবা সেনাবাহিনীকে খবর দেয়ার জন্য অনুরোধ করেন রবি। এসময়ে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin