বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর বিএনপি’র আলোচনা সভা

  • প্রকাশ সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মনিরুজ্জামান শরীফ, মহানগর তাঁতী দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি’র সদস্য আরিফুল শেখ বনি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আগামী মাসে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব সারদ্বীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে নির্বিঘ্নে করতে পারে সেজন্য বিএনপি’র পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আওয়ামী প্রেতাত্তা যেন কোনভাবেই এই উৎসবকে ম্লান করে দিতে না পারে সেদিকে কঠোর নজরদারী রাখার আহ্বান জানান তিনি। সেইসাথে বিএনপিকে আরো শক্তিশালী ও আগামীতে নির্বাচনমুখী করে গড়ে তোলার জন্য সবাইকে সকল প্রকার সন্ত্রাসী ও জবর দখলেরমহ জঘন্ন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin