বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

  • প্রকাশ সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ঐ রোগীর মৃত্যু হয়। রোগীর নাম শাকিলা (২০)। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরসহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন। এসময় শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর শনিবার দিবাগত রাতে মারা যান শাকিলা।

হাসপাতালের মুখপাত্র ডাক্তার শংকর কে বিশ্বাস জানান, শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কিন্তু তাঁর উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি আরো জানান, প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে। রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে। উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১৯জন চিকিৎসা সেবা নিচ্ছেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin