বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবায় কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অফিস চত্বরে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সোহরাব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য এ প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার এক হাজার ৮০০ জন কৃষকের মাঝে প্রতি বিঘা জমির বিপরীতে এক কেজি পেঁয়াজ বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, বালাইনাশক এবং পলিথিন বাবদ ৬০৭.৫০ টাকা বিকাশের মাধ্যমে কৃষকের মোবাইলে দেওয়া হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin