বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন’র আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের পরলোক গমন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর বিজ্ঞ আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর-২০২৪) ভোর পৌনে ৬টায় পরলোকগমন করেন। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এর মৃত্যুতে বেলা সাড়ে ১১ ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অত্র বার এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবুল কাসেম ও সাধারণ সম্পাদক জমসেদ আলী সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

সভায় মৃত্যুবরণকারী আইনজীবীর কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এবং রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবুল কাসেম। সেইসাথে আইনজীবীর বিদেহী আত্মার শান্তি কামনায় গীতা পাঠ করা হয়। গীতা পাঠ করেন সিনিয়র আইনজীবী মোহন কুমার সাহা। পরবর্তীতে দুপুর সাড়ে ১২ টার সময় অত্র বার এসোসিয়েশনের ১নং বারের হলঘরে বার এসোসিয়েশনের সম্মানিত সভাপতির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এর পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঐ আইনজীবীর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অত্র বার এসোসিয়েশন এর সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এডভোকেট একরামুল হক (বার কাউন্সিল সদস্য), এডভোকেট সাজেমান আলী ও এডভোকেট আবু মোত্তালিব সহ অন্যান্য আইনজীবীগণ। বক্তাগণ বলেন, আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সৎ ও দক্ষ আইনজীবী এবং একজন ভালো মানুষ ছিলেন। সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় গীতা পাঠ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin