বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবার নওহাটায় পুকুরে ভাসমান অবস্থায় নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

  • প্রকাশ সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার মদনহাটি গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় নিখোঁজ এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন (৪৫)। তিনি পবার ঐ গ্রামেরই অধিবাসী। আর তার বাড়ি থেকে কিছুটা দূরেই সেই পুকুর। বুধবার সকালে দুলালের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে। দুপুরে মধ্যেই ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর কথা জানিয়েছিলেন পুলিশ। এদিকে সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশ বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। ঐ বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়। তারা আসার পর মরদেহটি পুকুরের পানি থেকে তুলে সুরতহাল করা হয়। তবে আলামত সংগ্রহসহ আরও কিছু কাজ আছে। সব প্রক্রিয়া শেষ হলে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি দুপুরের মধ্যেই মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, দুলাল হোসেন পেশায় একজন কৃষক। মঙ্গলবার রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাই ঘটনাটি রহস্যজনক। তাই পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে। এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin