বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে দাবা ও কাবাডি’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দাবা ও কাবাডির চুড়ান্ত প্রতিযোগিতা বুধবার অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪/২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস রাজশাহীর আয়োজনে রাজশাহীর জেলা ক্রীড়া সংস্থার মাঠে এবং ক্রীড়া সংস্থার হলরুমে এই কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


প্রতিযোগিতা উপভোগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতর রাজশাহীর উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহাবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ রাজশাহীর অধ্যক্ষ, আব্দুল্লাহ আল মাহামুদ সালাম প্রিন্স। এছাড়াও কাবাডি ও দাবা ফেডারেশনের সকল কর্মকর্তা-কর্মচারী, খেলোয়ার ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


দাবা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ১৬ জন ছেলে এবং কাবাডি প্রতিযোগিতায় ৪০ জন বালিকা অংশগ্রহণ করেন। কাবাডি প্রতিযোগিতায় শিরোইল কলোনীর বালিকারা ১৬-০৮ পয়েন্টে মাল্দা কলোনিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অপরদিকে দাবা একক ইভেন্টে আশরাফুল ইসলাম প্রথম এবং তৌফিক আল শাহরিয়ার দ্বিতীয় হাওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতা শেষে সকল খেলোয়াড়দের মাঝে জার্সি ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin