বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

মোহনপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, আটক এক

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইলে পূর্ব শত্রুতা ও দলীয় কোন্দলের জেরে সাদ্দাম হোসেন (৩০) নামে ধুরইল ইউপি ৯নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। গুরুত্বর আহত নিহতের বড়ভাই বুলবুল হোসেন ধুরইল ইউপি কৃষকদলের সদস্য। বৃহস্পতিবার বিকেলে ধুরইল ইউপি’র পালশা পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পর হামলাকারীদের বাড়িঘর ঘিরে রাখে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী আওয়ামী লীগের কর্মী এক্সসার আলী (৩৫) নামে একজনকে আটক করেন পুলিশ। আটক এক্সসার আলী একই গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সসার আলীর হাসুয়ার কোপে সাদ্দাম হোসেন নিহত হয়েছেন। আর তার বড়ভাই বুলবুল হোসেন গুরুতর জখম হন। সংঘর্ষের পর আহতদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন। আর বড়ভাই বুলবুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার অবস্থা আশংকাজনক।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, কথাকাটাকাটির জের ধরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে নিহতের ঘটনায় আওয়ামী সমর্থক এক্সসার আলীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin