বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মিনু

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দূর্গোৎসবের অস্টমীতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত অবধী নগরীর বাটার মোড় থেকে শুরু করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সান্টু, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, রাজশাহী কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমুার সাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

পূজা মন্ডব পরিদর্শনকালে মিনু বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে গত ৫ আগস্ট ২০২৪ বিপ্লবে পতনের পর বিগত ১৫ বছরের চেয়ে এবারো নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সব ধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালন করতে পারে, সে ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি তা ব্যবস্থা করেছে।

তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদশের্র অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতীয়বাদী বিএনপি’র আদর্শে ও মুক্তিযুদ্ধের মানুষদের নিয়ে সবাই একসাথে কাজ করে যাচ্ছেন। কোথাও সামান্যতম সমস্যা যদি দেখা দেয়, তাহলে তাঁকে জানানোর আহ্বান জানান। বক্তব্য শেষে আবারও সবাইকে নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin