বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা আয়োজনে পবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রাজশাহীর পবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। নওহাটা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিম লিডারের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং রক্ষার বিভিন্ন কলাকৌশল প্রদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। উপজেলা স্কাউট সম্পাদক গোলাম মোর্তজা বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা. হাবিবা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এম এন জহুরুল ইসলাম, নওহাটা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার রবিউল আলম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ ও উপজেলা জামে মসজিদের পেশ ইমাম গোলাম মাওলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, স্কাউট সদস্য, সাংবাদিক, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin