বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের “সদস্য সংগ্রহ এবং রাজশাহী জোনাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে রাজশাহীর অলোকার মোড়ে একটি রেস্তোরায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি টি মাশফু ববি, যুগ্ম অর্থ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া, রাজশাহী জোনাল কমিটির সভাপতি দেওয়ান যোবায়ের আহমেদ, সহ-সভাপতি মিসরাত নাঈম সোহান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও অর্থ সম্পাদক মাঈনুল ইসলাম।

সভায় স্টেশন মালিকগণ এলপিজি অটোগ্যাস শিল্পের বিকাশ এবং স্টেশন পরিচালনার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা কিভাবে দূর করা যায় সে বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করা হয়। এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলা সব কিছু শোনেন এবং সে অনুযায়ী এসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। সেইসথে এলপিজি অটোগ্যাস শিল্পের বিকাশে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শেষে উপস্থিত স্টেশন মালিকদের নিয়ে রাজশাহী জোনাল কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে পুণঃ নির্বাচিত হন দেওয়ান এলপিজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী দেওয়ান যোবায়ের আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে পুণঃ নির্বাচিত হন অনিকা এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের স্বত্বাধিকার আব্দুল জলিল।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin