বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবার বড়গাছী ইউনিয়ন বিএনপি’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৬নং কেবিনে চিকিৎসাধীন আছেন। শুক্রবার বিকেলে পবার বড়গাছী ইউনিয়ন ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈফর আলী এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য জেকের আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী জেলার সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ, বিএনপি নেতা রায়হান উদ্দৌলাহ, মোজাম্মেল হক ভিকু, আশরাফ আলী, গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম, ফারুক, আসাদুল, সামসুল, মাইনুল, দুলাল, পল্টু, আরবুল, যুবদল নেতা সোহাগ রানা, মিনারুল ইসলাম ও শুভ, স্বেচ্চাসেবক দল নেতা মোজাম্মেল, মামুন, মামুন জয়নাল হক, ওয়াসিম আলী ও নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানাসহ পবা ও বড়গাছী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin