বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর যুবদলনেতা রবি’র নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচী পালন

  • প্রকাশ সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কথিত উন্নয়নের নামে নিধন করা হচ্ছে বৃক্ষ। ফ্লাইওভার, রাস্তা ও অপরিকল্পিতভাবে আবাসন প্রকল্প বাস্তবায়নের ফলে অকাতরে কাটা হচ্ছে। এতে করে রাজশাহী মরুভূমিতে পরিণত হওয়ার আসংকা দেখা দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে শুক্রবার বিকেলে রাজশাহী হেতম খা করব স্থান ও কদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে বৃক্ষরোপন করা হয়।

এসময়ে রবি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে নগরীর পরিবেশ অন্য করম হতে চলেছে। এ অবস্থা থেকে নগরীকে বাঁচাতে এবং ক্লিন সিটি, গ্রীন সিটি, এডুকেশন সিটি ও হেলদি সিটির সুনাম রক্ষা করতে তারা এই কর্মসূচী করছেন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin