বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবার হরিয়ান ইউনিয়ন যুবদলের আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশ সময় সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন যুবদলের আয়োজনে সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপি’র সকল অসুস্থ নেতাকর্মীর রোগমুক্তি কামনায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলহাজ¦ মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল পবা উপজেরা শাখার সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন পবা উপজেলা যুবদলল সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিয়ান ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি রজব আলী, সাবেক সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সদস্য সচিব বাদশা মিয়া, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, ইসরাফিল হোসেন সাদু ও মকবুল হোসেন মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, পবা উপজেলা যুবদলের সাবেক সদস্য শফিকুল ইসলাম, সাবেক সদস্য শ্যামল হোসেন ও সুমুন হোসেন। এছাড়াও পবা উপজেলা এবং হরিয়ান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin