বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

কারিতাস আলোকিত শিশু প্রকল্পের সমন্বয় সভা

  • প্রকাশ সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে স্থানীয় দাতাদের নিয়ে সমন্বয় সভা বুধবার বেলা সাড়ে ১১টায় কারিতাস আলোকিত শিশু প্রকল্পের ডিআইসিতে অনুষ্ঠিত হয়। আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান এর সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।এই সভার মূল উদ্দেশ্য ছিলো স্থানীয় দাতারা যেন পথশিশুদের সহায়তা করে এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা।

আলোচনায় কারিতাস আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, পথশিশুরা পরিবারে ঠিকমত ৩ বেলা খাবার পায়না। সমাজের কিছু ব্যক্তি তাদেরকে অল্প অর্থের বিনিময়ে কাজ করিয়ে নেয়। এই শিশুদের সবাই ঘৃনা করে। এদের পাশে না দাঁড়ালে সমাজে চুরি ডাকাতি রাহাজানি মাদকাসক্ত বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি উপস্থিত এবং যারা সভায় আসেননি কিন্তু প্রতিনিয়ত সহায়তা করে আসছেন তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি। আগামীতেও এই ধরনের সহায়তার করবেন বলে আশাব্যক্ত করেন তিনি। সভায় উপস্থিত স্থানীয় দাতাগণ সহায়তার অশ্বাস প্রদান করেন । এই সভায় মোট ২০ জন স্থানীয় দাতা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin