সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী থেকে কোন প্রতিষ্ঠান স্থানান্তর করতে দেয়া হবে না, মানববন্ধনের বক্তারা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সর্বস্তরের জনগণ ও দু:স্থ শিশুদের অভিভাবকদের আয়োজনে রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃস্পতিবার সকাল সাড়ে ১০টায় সমন্বিত শিশু পুর্ণবাসন কেন্দ্র রাজশাহীর সেন্টার নাটোরে স্থানান্তরের প্রতিবাদ এবং মুলহোতা আওয়ামী ফ্যাসিবাদের দোসর উপ-প্রকল্প পরিচালক কামাল উদ্দিন চৌধুরীকে অপসারণের দাবিতে এই মনাববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজসেবক ওয়ালিউল হক বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন ও রাজশাহী মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু। রাজশাহী মহানগর জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক শাহীন আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অভিভাবক শিরিলা হেম্ব্রম ও রোজিবা বেগম। এছাড়াও মানববন্ধনে সমাজ সেবক, অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন।

বক্তারা উল্লেখ করেন রাজশাহী একটি বিভাগীয় শহর। এই শহর থেকে কোন প্রতিষ্ঠান স্থানান্তর করতে দেয়া হবে না। পূর্বে রেলওয়ে স্টেশন, টিভি সেন্টার ও পোস্টাল একাডেমিসহ আরো কিছু কিছু প্রতিষ্ঠান ষড়যন্ত্র করে অন্য জেলায় নেয়ার পাঁয়তারা করা হয়েছিলো। সে সময়ে রাজশাহীর সুশিল সমাজ তা রুখে দিয়েছিলো। এবারও তাই করা হবে। তারা আগামী সাত দিনের মধ্যে জুনায়েদ আহম্মেদ পলকের চামচা, আওয়ামী ফ্যাসিবাদের দোসর উপ-প্রকল্প পরিচালক কামাল উদ্দিন চৌধুরীকে অপসারণের দাবি জানান। সেইসাথে অত্র প্রতিষ্ঠান স্থানান্তরের প্রক্রিয়া বাতিল করার আহ্বান জানান তারা। দাদী না মানলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে হুঁশিয়ারী দেন তারা।

বক্তারা বলেন, দেশ আর আগের মত নেই। এখানে দূর্নীতির কোন সুযোগ নেই। এছাড়াও নগ্ন দলীয়করণ করার আর কোন স্কোপ নেই। কারন ছাত্র-জনতার আন্দোলনে দেশ আবারও নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু এখনো আওয়ামী লীগের প্রেতাত্তারা অনেক বড় বড় স্থানে বসে আছে। তারা তাদের অতিতের কর্মকান্ড থেকে সরে আসতে পারছেনা। এজন্য তারা এখনো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। কিন্তু তা আর করতে দেয়া হবে না বলে উল্লেখ করেন তারা। এদিকে অভিভাবকগণ সমন্বিত শিশু পুর্ণবাসন কেন্দ্রটি রাজশাহী থেকে স্থানান্তরীত থেকে বিরত থাকার আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin