বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর বিভিন্ন আদালতে আইন কর্মকর্তা নিয়োগ

  • প্রকাশ সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার জেলা ও দায়রা জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালত এবং এদের অধীন আদালতসমূহ, বিভাগীয় বিশেষ জজ আদালত ও শিশু আদালতে এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা নিয়োগ প্রদান হয়েছে। সেইসাথে আদালতে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাঁদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়।

জেলা জজ আদালতে জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মাইনুল আহসান পান্না। এছাড়াও একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ৭জন ও সহকারী জিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ১৫জন। এদিকে মহানগর দায়রা জজ আদালতে পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আলহাজ¦ আলী আশরাফ মাসুম, অতিরিক্ত হিসেবে নিয়োগ পেয়েছেন ৬জন এবং সহকারী পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ১৫ জন ও জেলা দায়রা জজ আদালতে পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট রাইসুল ইসলাম, অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯জন এবং সহকারী পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৯জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin