বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবি মহিলা নেত্রী টুকটুকির

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবিতে একাই রাজশাহী মহানগরীর রাস্তায় কর্মসূচি পালন করেছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। মঙ্গলবার দুপুরে নগরীর সাহেববাজার এলাকায় গলায় ব্যানার নিয়ে একাই হাঁটতে দেখা যায় তাঁকে।

ব্যানারে শুধু নতুন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারন চাই।’ ব্যানারটি নিয়ে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান তিনি।এই ব্যানার সাধারণ মানুষকে প্রদর্শণ করানোর পর বড় মসজিদ চত্বরে তিনি এতে আগুন জ্বালিয়ে দেন।

এ সময় মহিলা দল নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এ অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোন উপদেষ্টা নেই। আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এদের অপসারণ করতে হবে।

তিনি আরো বলেন, বৈষম্য দূরীকরণে যে বিপ্লব সংগঠিত হয়েছে তার ফলাফল শূণ্য হতে চলেছে। কারণ বর্তমানে সরকার একইভাবে বৈষম্য জারি রেখে চলছে। অনতিবিলম্বে স্বৈরাচারের দোসর যারা উপদেষ্টা হয়েছেন তাদের ওখান থেকে সরিয়ে দেয়ার দাবি জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin