বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নানা আয়োজনে নওগাঁয় নবান্ন উৎসব পালিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তার নবান্ন উৎসব উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষ্ণবল্লবে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একডেমি ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পত্নীতলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানা ইনচার্জ এনায়েতুর রহমান, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একডেমি নির্বাহী সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী প্রতিনিধি যতিন টপ্য ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী। এছাড়াও অত্র এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠির নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, নবান্ন হচ্ছে বাংলাদেশের একটি ঐহিত্যগত উৎসব। এটা শুধু বাঙালীরা করে থাকেনা। এদেশের ক্ষুদ্র নৃতাত্তিক গোষ্ঠির জনগণ প্রতিবছর এটা করে থাকে। কারন এই উৎসব না করলে ক্ষুদ্র নৃতাত্তিক গোষ্ঠির জনগণ নতুন ধানের কোন কিছু খায়না। উৎসবের মাধ্যমেই তারা নবান্নের পিঠা-পায়েশ শুরু কওে অন্যান্য খাবার খান। বক্তব্য শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin