রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে: এমপি মিলন যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে কারিতাস আলোকিত শিশু প্রকল্পের ইস্যুভিত্তিক এডভোকেসী সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যেগে মঙ্গলবার বেলা ১১টায় রাসিক ২নং ওয়ার্ড কার্যালয়ে ইস্যুভিত্তিক এডভোকেসী সভার আয়োজন করা হয়। সভায় সভাপত্বি করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাজান নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড সচিব ফখরুদ্দিন ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।

সভার সভাপতি আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। সেইসাথে পথ শিশু যারা জন্ম নিবন্ধনের বাহিরে আছে তাদের জন্ম নিবন্ধন করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

উপস্থিত প্রধান অতিথি বলেন, অনেক পথ শিশু তাদের প্রকৃত পিতা কে জানে না। তারা পরিবার থেকে বিতারিত হয়ে পথে পথে ঘুড়ে বেড়ায়। ঐ সকল শিশুর জন্ম নিবন্ধন তাদের মায়ের পরিচয়ে করে দেয়ার আহ্বান জানান। এদিকে অত্র ওয়ার্ডের সচিব বলেন, প্রকৃত পথ শিশু যারা নিবন্ধনের বাহিরে আছে তাদের তথ্য দিলে জন্ম নিবন্ধন করে দেয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভায় অত্র প্রকল্পের কর্মকর্তা-কর্মীবৃন্দ, সমাজ সেবক, শিক্ষক, সাংবাদিক ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ মোট ২৪জন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin