রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান জাহেদী ও মহাসচিব মাসুদ

  • প্রকাশ সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক সংস্থার ১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। এই সেলের চেয়ারম্যান হলেন রাজশাহী আইনজীবি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, মহাসচিব হলেন এডভোকেট মাসুদ সরদার। এছাড়া পরিচালক পদে মনোনিত ৯জন সদস্য হলেন যথাক্রমে এডভোকেট রজব আলী, এডভোকেট রিয়াজ উদ্দীন, এডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমিন, এডভোকেট মোজাম্মেল হক, এডভোকেট শাজাহান আলী ফাহিম, এডভোকেট গোলাম হোসেন, এডভোকেট সাজ্জাদ হোসেন প্রাং, এডভোকেট আব্দুল জলিল ও এডভোকেট ফারুক হোসেন।

উল্লেখ্য বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখা, জেলা শাখা, মহানগর শাখা ও বিশ্ববিদ্যালয় শাখাসহ ৯টি উপজেলা শাখার সদস্যবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে কোন মামলা-হামলার স্বীকার হলে তাদেরকে বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের আইনজীবিগণ বিনা খরচে মামলা পরিচালনায় সহযোগিতা করবেন।
রোববার সকাল ১০টায় রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের বিশেষ সভায় আইনজীবিদেও সমন্বয়ে নতুন গঠিত সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম, আহ্বায়ক সরকার শরিফুল ইসলাম ও সদস্য সচিব আফজাল হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin