রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জমি সংক্রান্ত মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শাহমুখদুম থানাধীন বড়বনগ্রাম কুচপাড়া মৃত মুসলেম উদ্দিন ১৯৭৮ সালে মৌজা নং-৮২, খতিয়ান নং-১, আরএস-১, সাবেক দাগ-৩০১৭ হাল দাগ-৩৬৯০, পরিমান- ১০৫ শতাংশ জমি সরকারের নিকট এককালীন লিজ নেন। কিন্তু ঐ সম্পত্তি সরকারের প্রয়োজনে ২০১৫ সালের ৭ জুলাই তার লিজ বাতিল করেন। বাতিলকৃত সম্পত্তি নিজেদের দাবী করে মুসলিম উদ্দন এর ছেলে জুলহাস মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করেন। এই সংবাদ সম্মেলন এবং মিথ্যা মামলা করার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী সিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগিরা।

এ সময়ে উপস্থিত ছিলেন মিথ্যা মামলার অভিযুক্ত আমজাদ আলী, শফিকুল ইসলাম ও মতিউর রহমান। এছাড়াও ঐ সরকারী সম্পত্তিতে বসবাসরত ভূমিহীনদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়াল, তরু, সাইফুল ইসলাম ও মাশরুকাসহ অন্যান্যরা।

লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, ঐ সম্পত্তি এখন জুলহাস গংদের দখলে নাই। ঐ সম্পত্তিতে বর্তমানে ভূমিহীন ১৯টি পরিবার টিনের বেড়া দিয়ে ঘর বানিয়ে বসবাস করছেন। ঐ সম্পত্তির সাথে আমজাদ আলী, আজাদ আলী, সাদেরুল ইসলাম, সাকিব, সেলিম রেজা, শফিকুল ইসলাম, ইনসার আলীর কোন প্রকার সম্পর্ক নাই বলে উল্লেখ করেন। তিনি জুলহাসকে পতিত আওয়ামী লীগ সরকারের একজন দোসর উল্লেখ করে বলেন, তার ভাই পুলিশ বাহিনীতে থাকায় সম্পূর্ন অবৈধভাবে ক্ষমতার দাপটে জোর করে বিগত বছরের ৫ আগস্টের পূর্ব পর্যন্ত ভোগদখল করেছেন। সরকার পরিবর্তনের সাথে সাথে ভূমিহীনরা সেখানে বসবাস শুরু করেছেন। ঐ সকল ভূমিহীনদের উচ্ছেদ করার অভিপ্রায়ে জুলহাস গংরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। সেইসাথে পুলিশ দিয়ে হয়রানী করছে। এছাড়াও জুলহাস এর ভাগিনা পরশ ছাত্রলীগের একজন নেতা। তিনিও ভূমিহীনদের উচ্ছেন এবং বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকী দিচ্ছেন বলে উল্লেখ করেন।

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত ভূমিহীনগণ বলেন, ঐ সম্পত্তি জুলহাস এর নয়। এটা সম্পূর্ন সরকারী সম্পত্তি। ঐ সম্পত্তিতে তারা বসবাস শুরু করেছেন। এখন উচ্ছেদ করলে তারা যাবেন কোথায়। তারা কোনভাবেই এই সম্পত্তি থেকে উঠবেন না বলে জানান। সেইসাথে মিথ্যা মামলা থেকে রেহাই এবং উচ্ছেদ আতংক থেকে বাঁচাতে রাজশাহী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin