রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নানা আয়োজনে বিপিজেএ রাজশাহী জেলা শাখার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। শুক্রবার সকাল ১০টায় কাদিরগঞ্জস্থ অত্র এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সামনে বেলুন-ফেস্টুন উড়িড়ে এবং ফিতা কেটে মাসব্যাপি আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধণ করা হয়। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহীর প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইকবাল মতিন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, দৈনিক সানশাইন পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক নুরুল হক, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি জাবিদ অপু ও আসাদুজ্জামান আসাদ, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোকচিত্র প্রদর্শনীর আহ্বায়ক শহিদুল ইসলাম দুখু ও সহ-সভাপতি শাহীন শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সামাদ খান।
সভা শেষে রাজশাহী মহানগরীর প্রতিষ্ঠিত ফটো সাংবাদিকদের নিজ ক্যামেরায় তোলা গ্রামীণ-সামাজিক-প্রকৃতিক ও পুরোনো ঐতিহাসিক নিদর্শনসহ বিভিন্ন ধরণের শতাধীক আলোকচিত্র ১ মাস ব্যাপী প্রদর্শিত হবে। আলোকচিত্র প্রদর্শনী সকলের জন্য বেলা ১১ থেকে বেলা ৩টা পর্যন্ত ফ্রি উন্মুক্ত থাকবে।
সভায় উপস্থিত ফটোসাংবাদিকগণ তাদের নানা ধরনের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। সেইসাথে রাজশাহীতে একটি ভালমানের ফটোগ্যালারী তৈরীর দাবী জানান।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার প্রথমবারের মত আলোকচিত্র প্রদর্শণী করায় ধন্যবাদ জানিয়ে অতিথিবৃন্দ বলেন, আগামীতে আরো ভালভাবে এটার আয়োজন কতে হবে। তারা আরো বলেন, একটি ছবি হাজারো কথা বলে। কিন্তু এই ছবি তোলার মত নতুন করে তেমন ফটো গ্রাফার তৈরী হচ্ছেনা। এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে বল উল্লেখ করেন তারা। এদিকে উদ্বোধন শেষে অতিথিবৃন্দ দেয়ালে টানানো ছবিগুলো ঘুর ঘুরে দেখেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin