রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচনের কোন বিকল্প নাই: মিনু

  • প্রকাশ সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যে যেভাবে পারে চলার চেষ্টা করছে। নিত্যপন্যের আকাশচুম্বী মূল্যের কারলে মাুণ দিশেহারা হয়ে পড়েছে। এক শ্রেণি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করছে। সেইসাথে বেড়েছ খন, জখম, চুরি, ছিনতাই। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নাই। রাজশাহী মহানগর ২নং ওয়ার্ডেও হড়গ্রাম গোরস্থান পাড়ার ঈদগাহ মাঠে বিএনপি নেতা আতাউর হোসেন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন।

তিনি বলেন, পতিত সরকার তার নিজের ক্ষমতা ধরে রাখতে জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। শুধু তাই নয় হাজার ছাত্র-জনতাকে পঙ্গু কলে ফেলেছে। যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা এবং যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করে তিনি বলেন, বিএনপি সতের বছর ধরে আন্দোলন করছে। সেই আন্দোলন এখনো শেষ হয়নি। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত গণতন্ত্র পুণরুদ্ধারের জন্য আন্দোলন করে যেতে হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষনা করার জন্য দাবী জানান তিনি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শহীদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ভূঁইয়া, রাজপাড়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম মিঠু, ২নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক আব্দুল মতিন, বিএনপি নেতা শহিদুল ইসলাম টিটু, জামাল উদ্দিন, নয়ন, মুকুল শেখ ও আমিনুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin