রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি গণতান্ত্রিক একটি দল : মিলন

  • প্রকাশ সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি হচ্ছে গণতান্ত্রিক একটি দল। তৎকালীন সময়ের স্বৈরশাসক শেখ মুজিবুর রহমান দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। তিনি আওয়ামী লীগ বাদ দিয়ে বাকশাল কায়েম করেছিলেন। নিজের ক্ষমতাকে ধরে রাখতে দেশে মাত্র চারটি পত্রিকা বাদে সকল পত্রিকা সে সময়ে বন্ধ করে দিয়েছিলেন। সে সময়েও জনগণের কোন মতামতকে প্রাধান্য দেয়া হতো। দেশে সৃষ্টি হয়েছিলো অরাজকতা। এই অরাজকতা থেকে দেশের মানুষ সে সময়ে মুক্তি চেয়েছিলো বলে পবার হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে দারুশা স্কুল মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথা গুলো বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের অধ্যায়ের শেষে সিপাহী-জনতা আন্দোলন করে বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন। তিনি সে সময়ে দেশের হাল ধরেন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আর শেখ মুজিবুর রহমানের কুলাঙ্গার মেয়ে পৃথিবীর সব থেকে ঘৃনিত নারী শাসক খুনি শেখ হাসিনা একই পথে হেটে ছিলেন। দেশে নব্য বাকশাল তৈরী করেছিলেন। দিনের ভোট রাতে এবং আমি ডামি নির্বাচন করে ক্ষমতায় থেকে দেশের মানুষের উপরে অমানবিক নির্যাতন, খুন, গুম করে গেছে। শুধু তাইনয় মিত্যা মামলা দিয়ে বিরোধী দলকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে। সেইসাথে গণতন্ত্রকে বিতারিত করে দেশে আবার বাকশাল কায়েম করেছিলো।

তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরনের জন্য বিএনপি দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু সেই সংগ্রাম এখানো শেষ হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে রক্ত পান কওে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এতে কওে দেশ স্বৈরাচার ও ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। কিন্তু গণতন্ত্র এখনো উদ্ধার হয়নি। এজন্য তিনি দ্রুত নির্বাচন দেয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের পতি আহ্বান জানান। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোতাহার হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শাহজাহান আলী, শেখ মকবুল হোসেন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রমজান আলী।

এছাড়াও অনুষ্ঠানে পবা উপজেলা বিএনপি’র সদস্য সেলিম রেজা ওপবা উপজেলা যুবদলের সাবেক নির্বাহী সদস্য মাজদার রহমান এর সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সদস্য সোহেল রানা, পবা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin