নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ীর সুলতানগঞ্জ যয়নুল আবেদীন জামেয়া ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিশালবাড়ীর সমশের আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ সাইদুর রহমান রিয়াদী ও ড. যয়নাল আবেদীন বিন নোমান আল-মাদানী। আলোচকবৃন্দ রোজার ফজিলত ও তাৎপর্য এবং ইফতার ফজিলত সম্পর্কে আলোচনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিনি এই গোদাগাড়ীর মানুষ। তিনি সর্বদা জনগণের পাশে ছিলেন এবং আজীবন থাকবেন। তিনি বলেন, আগামীতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমুনেশন দেবেন তাঁর হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পরে দোয়া ও মোনাজাত করা হয়।