নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন,“শেখ হাসিনা সারাদেশে একনায়তন্ত্র কায়েম করে দেশের সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছিলেন। তিনি কখনোই দেশের জন্য চিন্তা করেননি। তিনিতো তাঁর দলের নেতাকর্মীদের কথাই ভাবেনি। তিনি যখন পালিয়েছিলেন তার আগে তার বংশের ভাই-ভাতিজাদের আগে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। শেখ হাসিনা মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দেশ ছেড়ে পালিয়ে ছিলেন। পালিয়ে যাওয়ার আগে তিনি তাঁর নেতাকর্মীদের কথাও ভাবেনি।
মঙ্গলবার বিকেলে মোহনপুর উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয় মাঠে মৌগাছী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ তিনি আরো বলেন,“তাঁরা যখন ভোট চাইতে অযেতেন তখন তাঁদের নানা ভাবে বাধা ও হয়রানি করা হতো। অফিস ভাংচুর করা হয়েছিললো। তাঁরা তারপরেও তাঁদের মনোবল হারায়নি। সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, একসময় বিএনপি করলে কোন সরকারি চাকুরী জুটতো না, ভালো ভাবে ব্যবসা করতে পারতো না, এমনকি বিএনপির নেতার মেয়ের বিয়ে দিতে গেলে ভালো পাত্র জুটতো না। তারপরেও দলের প্রতি এক মহান ভালোবাসা দিয়ে দলের নেতাকর্মীরা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে শত বাধা ও অত্যাচার সহ্য করে দল করে গেছেন আপনারা। বক্তব্য শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা বিএনপি সদস্য রায়হানুল আলম রায়হান, নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শেখ মোকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুন ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব উর রশিদ, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, ও শিক্ষক নেতা জাইদুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মৌগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনূছ আলী। উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।