নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং ধর্ষনের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন করা হয়। রাজশাহী জেলা মহিলা দলের আয়োজনে র্যালি শেষে বাটার মোড়ে মানববন্ধন করা হয়। মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় বাটার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্বে রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সাবেক এমপি জাহান পান্না জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন ও রোকসানা পারভীন, আড়ানী পৌরসভার সভাপতি সোনিয়া খাতনসহ জেলা মহিলা দলের অন্যান্য সদস্য এবং বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপনের দরকার নেই। প্রতিদিন কোথাওনা কোথাও নারী শিশু ধর্ষনের স্বীকার হচ্ছে। দেশে যেন ধর্ষণের মহাউদসব শুরু হয়ে। দ্রুত ধর্ষকদের আটক কওে কঠোর শাস্তির দাবী জানান তারা। তারা অন্তবর্তী সরকারকে হুশিয়ার করে আরো বলেন, আপনি আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ, এখনো সময় থাকতে যদি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ না করতে পারেন তবে স্বৈরাচার সরকারের মতো আপনারও পতন ঘটাতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন।