রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তানোরে কাবিউস সংস্থার বিনামূল্যে ভেড়া বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা কাকন বহুমুখি উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার সকালে মুন্ডুমালা শাখা প্রাঙ্গনে বাধাইর ইউনিয়নের বাধাইর উচাডাঙ্গা ও নারায়ণপুর গ্রামের ২০ টি ক্ষুদ্র নৃগোষ্ঠি পরিবারে মধ্যে ৪০টি ভেড়া বিনামূল্যে প্রদান করা হয়। তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভেড়াগুলো বিতরণ করেন।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নের কাবিউস সংস্থার নির্বাহী পরিচালক মধুসূদন মৈত্র এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন অত্র সংস্থার সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল কাদের মুক্তা, হিসাব কর্মকর্তা শরিফুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক শাহিন আলম।

প্রধান অতিথি বলেন, কাবিউস একটি মহৎ কাজ করে আসছে। যে সময় এসেছে কেউ কাউকে এভাবে বিনা স্বার্থে সহযোগিতা করেনা। অথচ কাবিউস সম্পুর্ন বিনামূল্যে বিনা স্বার্থে এই ধরনের সহযোগিতা করে আসছে। তিনি কাবিউস সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, বাজারে এই ভেড়াগুলোর মূল অনেক যারা আজকে ভেড়া পেয়েছে তার যদি এই ভেড়াগুলো যত্ন করে এবং সঠিকভাবে লালন-পালন করে তাহলে ভবিষ্যতে পরিবারে ভাল কিছু হবে। এখান থেকে তারা একটি পরিবারকে ভালভাবে পরিচালনা করতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin