বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৯২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতি স্টেডিয়াম সুপার মার্কেট এর আয়োজনে মঙ্গলবার নগরীর শালবাগানস্থ পার্টি পয়েন্টে ইফতার ও দোয়া মাহফিল হয়। রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতি সভাপতি এনায়েতুল্লাহ খাঁন সবুজ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অত্র সমিতির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান শাহীন, আব্দুল বায়েস মনা ও সামসুজ্জামান মতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম হিটার, সাংগঠনিক সম্পাদক শাহান নাজমুস শাদাত, কোষাধ্যক্ষ(১) এ.বি সিদ্দিক বাক্কার, কোষাধ্যক্ষ(২) আব্দুল খালেক বিপ্লব, প্রচার সম্পাদক(১) এম মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক(২) আনোয়ারুল আরেফিন সোহেল দপ্তর সম্পাদক সাদাকাত আলী রাহীসহ অত্র সমিতির সকল সদস্যগণ।

উপস্থিত নেতবৃন্দ বলেন, তারা মাত্র তিন নিয়ে এই সমিতি গঠণ করেছিলেন। কিন্তু আজ এর পরিধি অনেক। এই সমিতিকে টিকিয়ে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তাঁরা। সেইসাথে একসাথে মিলেমিশে ব্যবসা করার অঙ্গিকার করেন নেতৃবৃন্দ। এরপর তালাইমারী মাদ্রাসার অধ্যক্ষ গোলাম কিবরিয়া নূরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এর পূর্বে তিনি রোজার ফজিলত এবং সুস্থ্য অবস্থায় একজন মুসলমান রোজা ছেড়ে দিলে এবং নামাজ আদায় না করলে কি হবে বিষয়ে আলোকপাত করেন। শেষে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি, অসুস্থ ব্যক্তিদের সুস্থ্যতা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin