বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে নিটল টাটা মটরস এর ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিটল টাটা মটরস এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী তেরখাদিয়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল মটরস্ লিঃ এর সিইও তানভীর শহীদ।

দাদু মটরস এর স্বত্তাধীকারী মোহাম্মদ রেজাউল কবির শরিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাটা মটরস্ এর এ্যাসিটেন্ট কান্ট্রি ম্যানেজার শুভজিৎ সোম, প্রডাক্ট হেড, আই সি ভি, সেলস মোহাম্মদ এনায়েত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল এর এরিয়া হেড খন্দকার আবুল বাসার সুজন। উপস্থিত ছিলেন ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম ও রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত),নজরুল ইসলাম হেলাল। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত বাস- ট্রাক মালিক, মেকার ও অন্যান্য ব্যবসায়ীগণ।

প্রধান অতিথি নুতন ট্রাক এর বিভিন্ন সুবিধা সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে নিশ্চিন্তে ক্রয় করার জন্য আহ্বান জানান। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin