রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র কমিটি ঘোষনা

  • প্রকাশ সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠত হয়। বুধবার বিকাল ৫ টায় নগরীর রামচন্দ্রপুর বাশার রোড মাঠ প্রাঙ্গনে বোয়ালিয়া থানা (পূর্ব )বিএনপির আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনষ্ঠানে বোয়ালিয়া থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বক্তব্য ও দোয়া শেষে আশরাফুল ইসলাম নিপুকে সভাপতি, আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক ও খোরশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে মহানগর কমিটির নিকট জমা দিতে বলা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার,শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু ও জয়নাল আবেদীন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র থানা কমিটির সদস্য সচিব ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin