বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগে সংশয় ও প্রশ্ন: রাবি শিক্ষিকা রোকসানা বেগমের অবস্থান কর্মসূচি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলামের পদত্যাগের ঘটনাকে সন্দেহজনক উল্লেখ করে এর প্রতিবাদে একাই পদযাত্রা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি। বৃহস্পতিবার রাবিতে বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি এই কর্মসূচি পালন করেন। এসময় তিনি বুকে একটি ফেস্টুন ঝুলিয়ে রাবির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে তিনি শহীদ শামসুজ্জোহা চত্বরের সামনে অবস্থান নেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড.এম আমিনুল ইসলামের আকস্মিক পদত্যাগের প্রকৃত কারণ জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রোকসানা বেগম বলেন, “তিনি প্রথমে মনে করেছিলেন উপদেষ্টা মণ্ডলীর সবাই একযোগে পদত্যাগ করছেন। পরে দেখেন, শুধুমাত্র প্রফেসর ড.এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। কেন তিনি একা পদত্যাগ করলেন, তা সবার জানার অধিকার রয়েছে। তিনি চান, এই পদত্যাগের পেছনের প্রকৃত কারণ সামনে আসুক। একইসঙ্গে তিনি অবিলম্বে আসিফ নজরুলকে পদত্যাগ করার দাবি জানান তিনি। কোন যোগ্যতায় তিনি বহাল থাকবেন, যেখানে আমাদের প্রফেসর ড.এম আমিনুল ইসলামকে বিদায় নিতে হলো? তিনি কোন দিক থেকে কম যোগ্য ছিলেন?

রোকসানা বেগম আরও অভিযোগ করেন, “উত্তরবঙ্গ থেকে এখনো পর্যন্ত কোনো ইউজিসি সদস্য নেই, নেই কোনো পিএসসি সদস্য, এমনকি উপদেষ্টা পরিষদের উত্তরবঙ্গের কেউ নেই। এটি অত্যন্ত হতাশাজনক এবং এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা ও প্রতিনিধিত্বের প্রতি এক ধরনের অবহেলা। তিনি বলেন, উত্তরবঙ্গের প্রথিতযশা শিক্ষক ও শিক্ষাবিদরা বারবার অবমূল্যায়িত হচ্ছেন। এটি পরিকল্পিত বৈষম্য কিনা, তা খতিয়ে দেখা জরুরি। তিনি এ অবস্থার পরিবর্তন চান। রোকসানা বেগমের অবস্থান কর্মসূচি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় চত্বরে আলোচনার সৃষ্টি করেছে। শিক্ষার্থী ও সহকর্মীদের একাংশ তাঁর বক্তব্যের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin