রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় মাসাউস’র আন্তর্জাতিক নারী দিবস পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার সকালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বেসসকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে রাজশাহী পবা উপজেলার দামকুড়া হাট এলাকায় মাসাউস ট্রেনিং রুমে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাসাউস নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা।

এএলআরডি এর সহযোগিতার সভায় উপস্থিত ছিলেন, সিএমইএস এর ইউনিট ইনচার্জ ইসমতারা নয়ন, দামকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হাফিজা, সমাজকর্মী ইফাতারা নার্সিস এবং মাসাউসের কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামসহ অত্র সংস্থার অন্যান্য কর্মীবৃন্দ ও এলাকার জনগণ।

দিবসটি উপলক্ষে শুরুতে র‌্যালি বের করে দামকুড়া হাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অত্র হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী অধিকার নিয়ে আলোচনা করা হয়। সভার সভাপতি বলেন, নারীরা প্রতিনিয়ত অবহেলা ও নানা ধরনের বৈষম্যের স্বীকার হচ্ছে। বিশেষ করে আদিবাসী নারীরা মজুরীতে বৈষম্যের স্বীকার হচ্ছে। শুধু তাই নয় পারিবারিক ও সামাজিকভাবেও বৈষম্যের স্বীকার হচ্ছে। তিনি বলেন, দেশব্যাপি নারী ও শিশু ধর্ষনের মাত্রা অতিরিক্ত রেড়ে গেছে। এর মূল কারণ হচ্ছে পর্ণোগ্রাফী। স্মার্ট ফোন হাতে থাকায় অতি সহজে এই সাইডে ছেলে মেয়ে, ও বৃদ্ধা প্রবেশ করছে।

তিনি আরো বলেন, এ থেকে তারা নোংড়ামীর দিকে ঝুকে পড়ছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে পর্ণোসাইড বন্ধ করে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেইসাথে ধর্ষকদের প্রকাশে মৃত্যুদন্ড প্রদান করার দাবী জানান এই নারী নেত্রী। তিনি আরো বলেন, আদিবাসী নারীরা প্রতিনিয়ত বৈষম্যের স্বীকার হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণ হতে হলে নারীদের অর্থনৈতিক ভাবে ক্ষমতায়িত করতে হবে। নারীরা স্বাবলম্বী হলে সমাজ থেকে নির্যাতনের হারও কমে আসবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin