রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে কলেজ ছাত্রীকে মারধরের পরে ধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কলেজ ছাত্রীকে মারধরের পরে ধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘বাঁচতে চাই,নিরাপত্তা চাই,অন্যায়ের বিচার চাই, ধর্ষণের হুমকির বিচার চাই’, এই ব্যানারে মানববন্ধন করে ভুক্তভোগী কলেজ ছাত্রী ও তার মা।

এ সময় কলেজ ছাত্রী বলেন, জোরপূর্বক বাড়ি দখল নিতে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম জহির নামের এক ব্যবসায়ী কোর্টে তার পরিবারের নামে মিথ্যা মামলা করে। এ বিষয়ে খোঁজখবর নিতে গেলে কোর্ট চত্বরে ঐ ছাত্রীকে চুল ধরে মারধোর করে অভিযুক্ত জহির উদ্দিনসহ তার লোকজন। এসময় ৯৯৯ লাইনে ফোন করেও তিনি সহযোগিতা পাননি। পরে স্থানীয় লোজকন তাকে উদ্ধার করে। পরে থানায় গিয়ে জিডি করেন ঐ ছাত্রী।

ঐ ছাত্রী বলেন, কোর্ট চত্বরে শারীরিকভাবে মারধর ও হুমকি দেওয়ার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়ি দখল নিতে তারা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। এজন্য তিনি সরকারের কাছে নিরাপত্তা ও জহিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য ২ ফেব্রুয়ারি রাজশাহীর তানোরে জোরপূর্বক বাড়ি দখল নিতে ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদ করতে বাড়ি ভাংচুর শেষে বাড়িতে আগুন দেয় এই জহিরুল ইসলাম জহির ও তার বাহিনী। সেইসাথে দেশিয় অস্ত্র নিয়ে চালানো হয় হামলা। ভুক্তভুগী নারী পালিয়ে গেলেও গোটা বাড়ি জুড়ে চালানো হয়েছে তান্ডাব। এ সময় বাড়িতে একপাশে আগুন দেওয়া হয়।

ভুক্তভুগী পরিবারের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর থেকে শিমুলপুকুর আদিবাসী পল্লীতে খাস জমির উপরে দুই মেয়েকে নিয়ে বসবাস করছেন ভুক্তভোগী ঐ নারী। হঠাৎ করেই জমিসহ বাড়িটি নিজের পৈত্রিক সম্পত্তি দাবি করছেন অভিযুক্ত জহির উদ্দিন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin