রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সকল অপকর্মের বিচার করা হবে:মিলন

  • প্রকাশ সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবার হুজুরীপাড়া ইউনিয়ন, ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, পতিত সরকারের খুনি হাসিনা ৫আগস্ট প্রান ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। পালানোর আগে তর নির্দেশে আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দেশের ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি করে দুই হাজারের বেশী জনকে হত্যা করেছে। সেইসাথে হাজার হাজার জনকে পঙ্গু করে রেখে গেছে।

তিনি আরো বলেন, হাসিনা ভারতে বসে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলথে ষড়যন্ত্র করছেন। তিনি মনে করছেন ভারতে তিনি আজীবন থেকে যাবেন। এদেশে তাঁকে কোনভাবেই আনা যাবেনা। এ দিবাস্বপ্ন দেখা তাঁর জন্য ভূল। কারন তিনি ক্ষমতায় থাকাকালীন শুধু জুলাই- আগস্টে নয় দীর্ঘ ষোল বছর জনগণ ও বিরোধী দলের উপওে যে অন্যায়, অত্যাচার ও নির্যাতন করে গেছে তা কখনোই এ দেশের জনগণ ভূলবেনা বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, শুধু জনগণই নয় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিঢে কারাগারে রেখেছিলো। আগামীর রাষ্ট্র নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার করার ষড়যন্ত্র করেছিলো। তাঁকে দীর্ঘ সতের বছর ধওে দেশে প্রবেশ করতে দেয়নি বলে উল্লেখ করেন তিনি।

মিলন বলেন, এতো কিছু অন্যায় ও অত্যাচার করে ভারতে বসে থাকবে আর দেশের মানুষ আঙ্গুল চুষবে তা হবেনা। হাসিনাকে এনে তাঁর সকল অপকর্মের বিচার করা হবে। রক্তের হলি খেলে ভারতে শান্তিতে বসে আছেন। পতিত হাসিনার আয়নাঘল যে ভয়ঙ্কও ছিলো তার থেকে বেশী ভয়ঙ্কর আয়না ঘরে খুনি হাসিনা ও তার দোসরদেররাখা হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। তিনি আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেননি। কিন্তু এই বাংলাদেশে মাটিতে আপনার বিচার করে আপনি অসুস্থ হলে আপনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা কওে দেয়া হবে। করান বিএনপি কখরেনা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা বলে উল্লেখ করেন। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব জাইদুর রহমান ও ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুদ্দিন বুধু এর সার্বিক তত্ত্বাবধানে এবং ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইয়াদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবা উপজেলা বিএনপি সদস্য গোলাম মুজাহিদ, জেলা কৃষকদল সদস্য গোলাম দোস্তগির রানা।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোতাহার হোসেন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক তাইজুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হোসেন, সাবেক নির্বাহী সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, হাফিজুর রহমান ও হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin