সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশের জনগণ সতের বছর ভালভাবে ঈদ উদযাপন করতে পারেনি: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার শাসনামলে দীর্ঘ সতের বছর বাংলাদেশেল মানুষ ভালভাবে কোন ঈদ ও অন্যান্য উৎসব পালন করতে পারেনি। কিন্তু এবার স্বৈরাচার মুক্ত দেশে মানুষ প্রাণ ভরে ঈদেও আনন্দ করছে। বিনোদন কেন্দ্র থেকে শুরু করে পাড়ায় মহল্লায় ঈদেও খুশির বন্যা বয়ে যাচ্ছে বলে পবার হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আফি নেপালপাড়া উচ্চ বিদ্যারয় মাঠে আয়োজিন ঈদ পুনর্মিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ পাক হানাদার বাহিনী যখন পূর্ব পাকিস্তানের নিরিহ জনগণের উপরে নির্বিচারে গুলি হত্যা শুরু করেছিলো। ঠিক তখনই শেখ মুজিবুর রহমান নিজের প্রান বাঁচাতে পাকিস্তানী বাহিনীর নিকট আত্মসর্ম্পন করে দেশ ছেড়ে পাকিস্তানে চলে যান। সে সময়ে জিয়াউর রহমান ছিলেন ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর। মেজর থাকা কালীন সময়েই দেশের অবস্থা খারাপ দেখে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষনা দেন তিনি। তাঁর ঘোষনার পরেই দেশের সকল শ্রেণি পেশার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি সরাসরি যুদ্ধ করেছিলেন।
মিলন আরো দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রাম করেছে। যার ফলশ্রুতিতে আজ দেশ পুণরায় স্বাধীন হয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে এসে একসতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবেন, সেটাই হবে প্রকৃত ঈদ পুনর্মিলনী। সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তিনি বলেন, পতিত সরকারের খুনি হাসিনা একাই রাজত্ব করার জন্য তারেক জিয়াকে নির্যাতন করে হত্যা করতে চেয়েছিলো। এছাড়াও বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিলো। কিন্তু আল্লাহ-তায়ালা সবাইকে হেফাজত করেছেন বলে উল্লেখ করেন তিনি।
বিএনপি যদি আগামীতে সরকার গঠন করতে পারে তাহলে হুজুরীপাড়া ইউনিয়ন এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
শুক্রবার বিকেলে হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহর সভাপতিত্বে এবং হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান ইসলাম পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল মান্নাফ মুন্না, গোলাম মুজাহিদ ও সেলিম রেজা, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক তাইজুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলহাজ¦ বকুল আহম্মেদ ও হুজুরীপাড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদলের নির্বাহী সদস্য মাজদার রহমান, রাজশাহী জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট তারেক হোসেন, পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব হাফিজুর রহান হাফিজ, রাজশাহী জেলা আইন জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক মুসফিকুর রহমান ফুয়াদ ও হুজুরীপাড়া ৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাকিরুল আহম্মেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin