সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সড়ক দূর্ঘটনা রোধে রাজশাহী নাটোর মহাসড়কে বিআরটিএ’র অভিযান

  • প্রকাশ সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক দূর্ঘটনা রোধে রাজশাহী নাটোর মহাসড়কে মোটরযানের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট না ব্যবহারকারী মোটরযানের বিরুদ্ধে বিশেষ অভিযান করছে বিআরটিএ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুঠিয়ায় বিড়ালদহ হাইওয়ে মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। এসময় যাত্রীবাহী বাসে অতিরিক্ত গতি বাড়িয়ে চালানোয় ও হেলমেট না পরার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও শিরোইল বাস টার্মিনালে হানিফ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক মোবাইল কোট বসিয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন বিআরটিএ। পরে হানিফ কাউন্টারকে শেষ বারের মতো সতর্ক করে পরবর্তীতে সিলগালার হুঁশিয়ার করেন বিআরটিএ। এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গতি নিয়ন্ত্রণ, কাগজ পত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিআরটিএ এর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ ও হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin