সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নানা আয়োজনে রাজশাহীতে কারিতাস দিবস এবং লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “এসো, বিশ্বাস ও আশায় একসাথে যাত্রা করি” এই মুল সুরকে সামনে রেখে কারিতাস রাজশাহী অঞ্চলের এফ, চেস্কাতো হলরুমে রোববার সকাল সাড়ে ১০টায় করিতাস দিবস উদযাপন এবং লং সর্ভিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশ বিশপ জের্ভাস রোজারিও,এসটিডি, ডিডি। তিনি বলেন, একজন মুসলিম ব্যক্তির আচরণ দেখে চিন্তা করে ইসলাম ধর্ম কেমন, আবার একজন খিষ্ট ধর্মের মানুষের আচরণ দেখে চিন্তা করে খ্রিষ্ট ধর্ম কেমন এবং একজন সনাতন ধর্মের মানুষের আচরণ দেখে চিন্তা করে সনাতন ধর্ম কেমন। আমরা মুখে বলছি একসাথে কাজ করতে হবে। কিন্তু বাস্তবে করছিনা। এটার মুল কারণ হলো আমরা ত্যাগ করতে শিখি নাই।

তিনি আরো বলেন, কোন মানুষকে যখন আমরা সহায়তা করি তখন খারাপ জিনিষটা দেই। এটা ত্যাগ নয়। আমি যা পছন্দ করি অন্যের জন্য তা করতে হবে। আমাদেরকে অন্তর থেকে সষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। তাহলে আমাদের দেশ ও সমাজ সুন্দর হবে।
অনুষ্ঠানে সভাপত্বি করেন কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিকল্পনা ও মূরলায়ন কমিটির সদস্য এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন র‌্যান্সি রুথ হাাঁসদা ও শর্মী কস্তা।

সভাটি তিন ধর্মের তিনজনের মোমবাতি প্রজ্জলন ও ভিনসেন্ট চঁড়ে এর সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন ও দিবসের তাৎপর্য সহভাগিতা করেন ড. আরোক টপ্য,ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক কারিতাস রাজশাহী অঞ্চল। তিনি বলেন, কারিতাস বাংলাদেশ বর্তমানে ৭৯টি প্রকল্প নিয়ে কাজ করছে। তার মধ্যে একটি মাত্র প্রকল্প দেশের জনগণের অর্থ দিয়ে বাস্তবায়ন হয়। এই প্রকল্পের নাম ত্যাগ ও সেবা আভিযান। এই প্রকল্পের লক্ষ্য হলো মানুষকে দান করতে অনুপ্রাণিত করা ও তহবিল সংগ্রহ করে অসহায় ব্যাক্তিদের সহায়তা করা।

অনুষ্টানে মুল সুরকে কেন্দ্র করে তিন ধর্মের আলোকে তিন জন ব্যক্তি আলোচনা করেন। ইসলাম ধর্মের আলোকে আালোচনা করেন হাজী জমিরুদ্দীন সাফিনা মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। খ্রিস্ট ধর্মের আলোকে আলোচনা করেন রেভা, ফাদার প্রেমু রোজারিও চ্যান্সেলর রাজশাহী ধর্মপ্রদেশ। সনাতন ধর্মের আলোকে আলোচনা করেন ড.শিখা সরকার প্রফেসর ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তাদের আলোচনায় থেকে বোঝা যায় প্রত্যেক ধর্ম মানুষকে ভালো মানুষ হয়ে পরপারে ফিরে যেতে হবে এই শিক্ষা দেয়। এজন্য সকলকে একতা বদ্ধ হয়ে কাজ করতে হবে। এক অপরকে সহায়তা ও একতা বদ্ধ হয়ে দেশটাকে সুন্দর করতে হবে বলে উল্লেখ করেন তারা।

শেষে কারিতাসে ১০, ১৫, ২০ ও ২৫ বছর যাবৎ যারা নিষ্ঠার সাথে কাজ করেছেন এমন ২৭জনকে লংসার্ভিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। লংসার্ভিস প্রাপ্তরা বলেন তাদেরকে সম্মানীত এবং অসহায় মানুয়ের পাশে থেকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য কারিতাসকে তারা ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin