নিজস্ব প্রতিবেদক: গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আজ বৃহস্পতিবার রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হবে। এ লক্ষে সকল নেতাকর্মী রাজশাহী মহানগরীর বাটার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে র্যালিটি বের করা হবে। নেতৃবৃন্দ র্যালি নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কবে। এই র্যালি সফল করতে রাজশাহী মহানগর বিএনপি’র পক্ষ থেকে প্রচারণা লিফলেট বিতরণ করা হয়।
বুধবার দুপুরে মহানগরীর মালোপাড়া থেকে শুরু করে বাটার মোড়, স্যান্ডেল পট্টি, সোনাদিঘী ও সাহেববাজারসহ বিভিন্ন বাজার ও রাস্তায় চলাচলকারী রিক্সা ও অটোরিক্সা চালকসহ পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়। সেইসাথে সবাইকে এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহন করার আহ্বান জানানো হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিকউদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।