সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি মিলু, সাধারণ সম্পাদক মহন

  • প্রকাশ সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি হলে শামসুল হোসেন মিলু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলে বজলুজ্জামান মহন। শনিবার বিকেল ৪টায় রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

অনুষ্ঠান শুরু পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শুরু হয় মুল পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক শামসুল হোসেন মিলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব বজলুজ্জামান মহন ও বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জয়নাল আবেদীন শিবলী।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, রুকুনুজ্জামান আলম, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফুল ইসলাম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বোয়ালিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর কক্তব্য শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষনা করেন। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করে মহানগর বিএনপি’র নিকট জমা দেয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin