নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক এর আয়োজনে শনিবার বেলা ১১টায় রাজশাহী জিরো পযেন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠন গুলোর কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান। সেই লক্ষ্যে ফিলিস্তিনে গণহত্যার দোসরদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা।
উপস্থিত বক্তারা ভারতে মুসলিমদের উপর হামলার প্রতিবাদ জানান। সেইসাথে মুসলিমদের রক্ষায় বর্তমান সরকারকে কার্যকর ও শক্তিশালী কুটনৈতিক ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন বক্তারা।
আইন সহায়তা কেন্দ্রের কেন্দ্রীয় পরিচালক আইয়ুব আলী তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আসক এর উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সিনিয়র সাংবাদিক ও ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম-উদ-দৌলা, আসকের উপদেষ্টা সাইদুর রহমান, আসকের পরিচালক সালাউদ্দিন মিন্টু, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু।
আরো বক্তব্য রাখেন লেখক ও সংগঠক হুমায়ূন কবির পিন্টু, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক শাহ, মহানগর কাঁচা বাজার সমিতির সভাপতি আনোয়ার হোসেন দিপক, কিশোর-কুড়ি মেলার প্রতিষ্ঠাতা রজব আলী মন্ডল, মহানগর পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন, ক্রীড়া প্রশিক্ষক মাহমুদুন নবি তুষার ও নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতা সওদাগর মাজদার আলীসহ ব্যবসায়ী সামাজিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।