নিজস্ব প্রতিবেদক: পারিলা ইউনিয়ন অধীনস্থ ১,৩,৬ নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ব ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবির।
আরও উপস্থিত ছিলেন, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রনি ইসলাম, সহ-সভাপতি সুমন, সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাব্বির রহমান, হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, কবি কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের সদস্যসচিব হাসিবুল ইসলাম হাসিব, ছাত্রদল নেতা তানভীর, ঈমন, ইব্রাহিম, নাঈম, সিজান, জনি ও শান্ত সহ পারিলা ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।