সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে কারাদন্ড, তিনটি স্কেভেটর অকেজো

  • প্রকাশ সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ ধারায় চার দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও একটি এজাহার দায়সহ তিনটি স্কেভেটর অকেজো করা হয়েছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পারিলা মতিয়াবিল ও বড়গাছী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান।
কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন, বড়গাছী মধ্যপাড়ার মৃত. বলরাম দাসের ছেলে অরুণ কুমার দাস (৫১)। তাকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় চার দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও পারিলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামাল হোসেন বাদী হয়ে পারিলা ইউনিয়নের মতিয়াবিল এলাকার ইয়াকুব আলীর ছেলে ইব্রাহিম আলীর নামে পবা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, আরএমপির পবা থানার এসআই ইকরামুল ইসলাম, বড়গাছী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বীনা খাতুন ও পারিলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামাল হোসেন।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান বলেন, তিন ফসলি কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এই উপজেলায় পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই লক্ষ্যে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বড়গাছী ও পারিলা ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় চার দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও তিনটি স্কেভেটর অকেজো করা হয়েছে। অবৈধভাবে পুকুর খননের নামে মাটি উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin