নিজস্ব প্রতিবেদক: সোমবার ১৪ এপ্রিল সকাল ১০টায় ক্লাব ভবনে ক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় গঠণতন্ত্রের ধারা ২উপধারা ক এর ২ অনুযায়ী ক্লাবের ৩জন নির্বাহীসদস্য ও ৩জন সাধারণ সদস্যেও সদস্য পদ সর্বসম্মতি ক্রমে বাতিল করা হয়।
এই জরুরী সভা থেকে ক্লাবের নতুন সদস্য পদ প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আগ্রহী ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীসহ ফটো সাংবাদিক ও ক্যামেরা পার্সনদের আবেদন করবার সুযোগ থাকবে। প্রতিদিন বিকেল ৫টা হতে রাত্রি ৮টা পর্যন্ত আগামী ৩০ এপ্রিল ২০২৫ এর মধ্যে সরাসরি ক্লাবে উপস্থিত হয়ে আবেদন করা সযাবে। বিস্তারিত জানতে ০১৭১১-৩০৩০৬২ নম্বরে যোগাযোগ করুন।